সিরাজগঞ্জ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২২ জন।
মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দুই নম্বর বড়গোজা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শেখ ফরিদ আহমেদ জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এসবি ডিলাক্স পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ২৩/২৪ জন আহত হয়।
আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬১৮ ঘ.
bdnews24