২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির স্বর্ণ ও টাকাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর থেকে ডাকাতি হওয়া ১০ ভরি স্বর্ণালংকার এবং ৮০ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 08:27 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর থেকে ডাকাতি হওয়া ১০ ভরি স্বর্ণালংকার এবং ৮০ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলেন, মো. শিপন, মো. আলামিন, শহরআলী ও নূর হোসেন। এরা রাজধানীর বিভিন্ন রুটের বাসের চালকের সহকারী ও কন্ট্রাক্টর বলে জানায় পুলিশ। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৯ জুলাই গাজীপুর থেকে শহরআলী ও নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোরে রাজধানীর মিরপুর ও নাখালপাড়া থেকে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১০ ভরি স্বর্ণালংকার এবং ৮০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা তৌহিদুল বলেন, গত শুক্রবার মিরপুরের একটি বাসা থেকে এসব অলংকার ও টাকা লুট করা হয় বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/১৪২৩ ঘ.