চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ মালিকদের দুটি সংগঠনের লাইটার জাহাজ পরিচালনা সংক্রান্ত একটি চিঠিকে বেআইনি ও অনৈতিক বলে অভিমত দিয়েছে বন্দর ব্যবহারকারীদের একটি সংগঠন।
সোমবার পোর্ট ইউজার্স ফোরাম নামের সংগঠনটি চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক সভা করে নৌ-খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই চিঠি প্রত্যাহার করে অনুকূল পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পারভেজ আহমেদ, শফিক আহমেদ প্রমুখ।
জুন মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের দুটি সংগঠন ১১টি ব্যবসায়িক গ্র“পকে চিঠি দেয়।
এতে বিভিন্ন যুক্তি তুলে ধরে তাদের (ব্যবসায়িক গ্র“প) পরিচালনাধীন লাইটার জাহাজকে ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) এর তালিকাভুক্ত হতে বলে।
সভায় বক্তারা বলেন, শিল্পগ্র“পের মালিকরা নিজেদের আমদানি করা কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহনের কার্যক্রম স্বাভাবিক রাখতে জাহাজ নির্মাণ করে। কিন্তু ওই সংগঠন দুটি নৌ-খাতে নিজেদের আধিপত্য বজায় রাখতে এই কার্যক্রমে বাধা দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১৫৫ ঘ.
bdnews24