২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪

নগরীতে পৃথক অভিযানে বিদেশি অস্ত্র ও তিন হাজার ৩০০ ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 11:11 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে পৃথক অভিযানে বিদেশি অস্ত্র ও তিন হাজার ৩০০ ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে চকবাজার ও পাহাড়তলীর সিগন্যাল কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অস্ত্র ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সিগন্যাল কলোনি এলাকায় ইয়াবা কেনাবেচার সময় মো. ছগির (৩৫) ও মো. জাহিদুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে উদ্ধার করা হয় মায়ানমারের তৈরি একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও এক হাজার ১০০ ইয়াবা। ওদিকে চকবাজার এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে গ্রেপ্তার করা হয় রিয়াজ চৌধুরী (২৭) ও মো. মফিজুর রহমানকে (২৭)। এদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই হাজার ২০০ ইয়াবা বড়ি। র‌্যাব-৭ এর কর্মকর্তা লেফট্যানেন্ট কমানডার মোহাম্মদ নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। উদ্ধারকৃত ইয়াবাসহ চারজনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭০৩ ঘ.