২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ

সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 06:19 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

সিরাজগঞ্জ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামে এ ঘটনা ঘটে। সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রীটি স্কুলে যাওয়ার পথে দত্তকুশা গ্রামের বখাটে রুবেল (২৫) তাকে মুখচাপা দিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। এ সময় ছাত্রীটি চিৎকার দিলে লোকজন দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে। তবে বখাটে রুবেল পালিয়ে গেছে। এসআই জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/০০১৬ ঘ.