সাভার, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়কালে তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে পুলিশ ঢাকা-টাঙ্গাইল সড়কের বাইপাইল বাসস্ট্যান্ড থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন- জামাল হোসেন (৩৫), মো. সোহাগ (৩০) ও ওমর মোল্লা (৪৫)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদকে সামনে রেখে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে এক শ্রেণীর চাঁদাবাজ পরিবহন থেকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পায় পুলিশ।
দুপুরে বাইপাইল বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহন ও যাত্রীবাহী বাস থেকে চাঁদা নেওয়ার সময় ট্রাফিক পুলিশের সহায়তার তিন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪৫ ঘ.
bdnews24