মাদারীপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কাওড়াকান্দি স্পিডবোট ঘাট থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
শিবচর থানার এসআই হারুনুর রশিদ জানান, কাওড়াকান্দির স্পিডবোট ঘাটে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত যুবকের নাম সোহেল মিয়া। সে শিবচর উপজেলার মাদবচরের আলী আকবরের ছেলে।
এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫২২ ঘ.
bdnews24