ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের মতামত ও পরামর্শ নিতে ‘ট্রেডমার্ক বিধিমালা ২০১২’ এর খসড়া ওয়েবসাইটে প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.moind.gov.bd) প্রকাশিত এ বিধিমালার খসড়ার ওপর আগামী একমাসের মধ্যে মতামত ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাসম্পদের অধিকার সংরক্ষণ এবং বাণিজ্যের সুষম প্রতিযোগিতা নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ট্রেডমার্ক বিধিমালা প্রণয়ণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে যে কোনো ধরণের মতামত ও পরামর্শ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার ই-মেইল (shubhashish.saha@yahoo.com) ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫৪১ ঘ.
bdnews24