২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলদস্যুদের হামলায় জেলের মৃত্যু

বঙ্গোপসাগরে জলদস্যুর হামলায় এক জেলে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 08:31 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে জলদস্যুর হামলায় এক জেলে নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে একটি ট্রলার থেকে জেলে জাকের উল্লাহর (১৮) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বাঁশখালী থানার শেখেরখীলের আব্দুল্লার ছেলে। বাঁশখালী থানার ওসি শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে জাকেরসহ ১৫-১৬ জনের একটি দল ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ওই ট্রলারে একদল জলদস্যু দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। অস্ত্রের আঘাতে জাকের নিহত হয়। তবে ট্রলারের অন্য জেলে ও মাঝিরা সুস্থ অবস্থায় ফিরে এসেছে বলে জানান তিনি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমডি/আরএ/১৪২০ ঘ.