২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ট্রেনের আগাম টিকিট ১০ দিন আগে

ঈদে ভ্রমণের ১০ দিন আগেই ট্রেনের টিকিট কেনা যাবে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 07:41 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে ভ্রমণের ১০ দিন আগেই ট্রেনের টিকিট কেনা যাবে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রেল ভবনে ঈদ উপলেক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ক এক সভায় তিনি বলেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে তিন দিন আগে রেলের অগ্রিম টিকিট দেওয়া হত। এখন থেকে তা ১০ দিন আগেও দেওয়া হবে। “ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমেও আগাম টিকিট কেনা যাবে বলে জানিয়ে মন্ত্রী বলেছেন, যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঈদের আগে কবে থেকে আগাম টিকেট বিক্রি শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘœ করতে ‘অপারেশনের’ সঙ্গে জড়িত রেল ও সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, “শুক্র ও শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও প্রকৌশলীরা কাজ করবেন এবং স্টেশনেই ঈদ করবেন। যাতে যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করা যায়।” এবারের ঈদে সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে এবং বিআরটিসি বহরে ১৩০টি নতুন বাস যোগ হবে বলে জানান কাদের। তিনি বলেন, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, চট্টগ্রাম-নোয়াখালী-চট্টগ্রাম, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা-ঢাকা রুটে বিশেষ ট্রেনগুলো ঈদের তিন দিন আগ থেকে ঈদের পরের দ্বিতীয় দিন থেকে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত চলাচল করবে। ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ার উদ্দেশে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ-এর রুটে দুই জোড়া ট্রেন চলবে। এছাড়া ঈদ উপলেক্ষে আগামী ১৪ অগাস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলো বন্ধের দিনেও চলাচল করবে বলে জানান রেলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ঈদ এবং বর্ষার মৌসুমে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার কথা জানিয়ে তিনি বলেন, “এই দুটো মৌসুম আমাদের জন্য কঠিন পরীক্ষা। নিরাপদ যাত্রা নিশ্চিত করে জনগণকে স্বস্তি দিয়ে আমরা এ পরীক্ষায় পাস করতে চাই।” ‘জোড়াতালি দিয়ে চলা ট্রেন’ আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে বৈরী দশা কাটিয়ে উঠতে পারবে বলেও আশা প্রকাশ করেন রেলমন্ত্রী। তিনি বলেন, আগামী জানুয়ারিতে চীন থেকে ডেমু (উঊগট- উরবংবষ-বষবপঃৎরপ গঁষঃরঢ়ষব টহরঃ) ট্রেন আনা হবে। এসব ট্রেন দেশের বিভিন্ন এলাকায় চলাচল করবে। বর্তমানে ২৫ শতাংশ রেলের টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে টিকেট বিক্রির পুরো প্রক্রিয়াই অনলাইনে চলে যাবে। ঈদে ভ্রমণের সময় কাউকে ট্রেনের ছাদে না উঠতে অনুরোধ করেন মন্ত্রী। একই সঙ্গে বিলম্বে ট্রেন না ছাড়তে সংশি¬ষ্টদের নির্দেশ দেন তিনি। “অনেকে টিকিট কেটেও সিট পান না। আবার অনেকে বিনা টিকিটে সিটে বসে যায়। এগুলো চলবে না। টিকেট কেটে যেন কেউ দাঁড়িয়ে না যায়,” রেল কর্মকর্তাদের উদ্দেশে বলেন কাদের। টিকেট কালোবাজারী প্রতিরোধে জিআরপি, আরএনবি, স্থানীয় পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান যোগাযোগমন্ত্রী। রেল স্টেশনে আইনশৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব ও ডিএমপি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৮০টি এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৬০টি কোচ মেরামত করে বের করা হবে। এর মধ্যে ৪১টি আন্তঃনগর ট্রেনে এবং বাকিগুলো বিশেষ ট্রেনে এবং চাহিদার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ট্রেনে সংযোজন করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৩৩৫ ঘ.