২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইলে দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 07:14 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

টাঙ্গাইল, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। রোববার সকালে এ দু‘টিন দুর্ঘটনায় নিহতরা হচ্ছে- ভুঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের চান্দু আলী শেখের ছেলে আব্দুল বাছেদ (৪৫), কালিহাতী উপজেলার মাছিহাটি গ্রামের ওমর আলীর ছেলে মোহাইমিন (৩৫) ও বগুড়া জেলার ধুনট উপজেলার ঝোলাগাতি গ্রামের তপন কুমার সাহার ছেলে প্রিয় কুমার সাহা (৩)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ও কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি ইউনুস আলী মিয়া জানান, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী টেম্পু চরভাবলা পৌঁছলে একটি গাড়ি সেটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কাঁচামালের ব্যাবসায়ী আব্দুল বাছেদ এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোহাইমিন মারা যান। দুর্ঘটনায় আহত ছয়জনের মধ্যে টেম্পু চালক দুলাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন। এতিকে, গোড়াই হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে একই মহাসড়কের মির্জাপুর উপজেলার ইচাইল এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মধ্রে সংঘর্ষে এক শিশু নিহত ও নয়জন আহত হয়েছে। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৩১০ ঘ.