সুমন মাহবুব
লন্ডন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মদিনে ব্রিটেনের রানীর শুভেচ্ছা পেয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বাকিংহাম প্যালেসে শুক্রবার বিকালে রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানে সজীব ওয়াজেদকে শুভেচ্ছা জানান রাণী এলিজাবেথ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আলাপকালে জানান, ২৭ জুলাই তার ছেলের জন্মদিন।
এ সময় উপস্থিত রাণী সজীব ওয়াজেদকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা এসময় রানীকে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই তার ছেলের জন্ম হয়।
রানী ছাড়াও সেখানে তখন উপস্থিত নেদারল্যান্ডসের রানীসহ অন্যান্য অতিথিরা সজীব ওয়াজেদকে শুভেচ্ছা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/২০১৮ ঘ.
bdnews24