২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীর কলেজ রোড থেকে অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কলেজ রোড থেকে অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা। শনিবার প্রথম প্রহরে টহল পুলিশের একটি দল দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লার হোমনার মো. শুক্কুর (২২) ও মুরাদনগরের মো. সোহেল (৩৩)। কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টহল পুলিশের দলটি ওই দুইজনকে তল্লাশি করতে চাইলে তারা দৌঁড়ে পালাতে থাকে। পুলিশ ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি এলজি, একটি শ্যুটারগান ও দুইটি ছোরা উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে চকবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাছির উদ্দিন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমডি/১৫১২ ঘ.