মাদারীপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষে আহতদের ১৫ জনকে রাজৈর হাসপাতালে এবং দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
রাজৈর থানার ওসি নওশের আলী জানান, রাজৈর সদর ইউনিয়নের চৌয়ারীবাড়ি ভেন্নাবাড়ি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে গত শুক্রবার বিকেলে একই গ্রামের বিচরণ বালার ছেলে বিক্রম বালা ও ভগীরথ বালার ছেলে স্বদেশ বালার মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে শনিবার সকালে ওই দুই ছাত্রের বাবা ভগীরথ ও বিচরণের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় বাধে।
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রায় ২ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫২ ঘ.
bdnews24