২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ ৩ জনের মৃত্যু

ঝালকাঠীতে এক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার সৈয়দ শামসুল আলম (৬০) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 07:37 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঝালকাঠী, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- ঝালকাঠীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার সৈয়দ শামসুল আলমসহ (৬০) তিনজন নিহত হয়েছেন। সদর থানার ওসি আব্দুল মান্নান জানান, শামসুল আলম শনিবার সকালে রাজাপুর উপজেলার বাজার সড়ক এলাকায় তার বাড়ি থেকে বড়ভাই সৈয়দ শাহ-আলমকে নিয়ে ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে ঝালকাঠীতে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় শাহ আলম ও মোটর সাইকেল চালক ইলিয়াসও মারা গেছেন। ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে গাবখান সেতু থেকে আহত অবস্থায় উদ্ধার করে তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। সেখান পৌঁছানোর আগেই শামসুলের মৃত্যু হয়। এরপর শাহ আলম ও ইলিয়াসকে গুরুতর অবস্থায় বরিাশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, “মোটর সাইকেলটি সেতু থেকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান বলে ধারাণা করা হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫০ ঘ.