গাইবান্ধা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের একদিন পর গাইবান্ধার এক চাল ব্যবসায়ীকে পাওয়া গেলেও নিখোঁজ রয়েছেন একজন।
শুক্রবার নন্দীগ্রামের টেঙ্গামাগুর এলাকায় ঢাকা-নাটোর মহাসড়কের পাশে রফিকুল মিয়াকে (৩৫) সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। নিখোঁজ রয়েছেন তার সঙ্গী রফিকুল ইসলাম (৩৫)।
বৃহস্পতিবার রংপুরের শঠিবাড়ি হাট থেকে চাল কিনে ফেরার পথে গোবিন্দগঞ্জ পৌরসভার এ দুই ব্যসায়ী নিখোঁজ হন বলে পুলিশ জানিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিকুল মিয়াকে উদ্ধার করলেও রফিকুল ইসলাম এখনো নিখোঁজ রয়েছেন।
রফিকুল মিয়াকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৭ ঘ.
bdnews24