নারায়ণগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মদনপুর-জয়দেবপুর সড়কের আন্দিরপাড় এলাকায় এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি ইমতিয়াজ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌঁনে ৮টার দিকে রূপগঞ্জের সীমান্ত এলাকা আন্দিরপাড়ে যাত্রীবাহী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি ইমতিয়াজ সোহেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৯৫০ ঘ.
bdnews24