২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম রেলস্টেশন থেকে ১০ কেজি গাঁজাসহ পাঁচ যুবককে শুক্রবার গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রেলস্টেশন থেকে ১০ কেজি গাঁজাসহ পাঁচ যুবককে শুক্রবার গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি শুক্রবার প্রথম প্রহরে চট্টগ্রাম রেল স্টেশনে পোঁছালে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মো. বিপ্লব (২৩), মো. মিলন (২১), মো. হাবিবুর রহমান সাকিব (২০), মো. জমির হোসেন (২০) ও মো. ইকবাল হোসেন (১৯)। র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার (এএসপি) এস এম নূরুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকালে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- কতিপয় মাদক ব্যবসায়ী ওই ট্রেনে ফেনী থেকে চট্টগ্রাম আসছে এমন সংবাদের ভিত্তিতে এই পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বন্দরনগরী চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় গাঁজার ব্যবসা করে আসছে বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে বলঅ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৯২৩ ঘ.