চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মিনিবাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে নগরীর চান্দগাঁও থানার বালুর টাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মোশারফ হোসেন (২৮) মানিকগঞ্জের শিবালয়ের ফরিদ মোল্লার ছেলে। তিনি চান্দগাঁও এলাকার একটি ইলেক্ট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারক কোম্পানিতে চাকরি করতেন।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে মিনিবাসটি ধাক্কা দিলে মোশারফ মারাত্মক আহত হয়।
গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিনিবাসটি আটক করা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৬৫১ ঘ.
bdnews24