২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইবিএসের পরিচালক অধ্যাপক শহীদুল্লাহ

দেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালক পদে অধ্যাপক ড. মো. শহীদুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালক পদে অধ্যাপক ড. মো. শহীদুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক শহীদুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। বাংলাদেশের সমাজ, জীবন ও সংস্কৃতির নানা দিক নিয়ে গবেষণা পরিচালনাকারী একমাত্র জাতীয় কেন্দ্র হচ্ছে আইবিএস। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট, ১৯৭৩ এর আওতায় এই কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী তিন বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান অধ্যাপক শহীদুল্লাহকে আইবিএস’র পরিচালক পদে নিয়োগ দেন। তিনি দীর্ঘদিন ধরে আইবিএস’র ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে ছিলেন বলে রেজিস্ট্রার জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত আইবিএস বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সম-সাময়িক বিষয়, বাজেট, রাজনৈতিক বিশ্লেষণ, ইতিহাস, সামাজিক অবস্থান, জীব-বৈচিত্র্যসহ বিভিন্ন বিষয়ে অত্যন্ত সুনামের সঙ্গে গবেষণা কাজ পরিচালনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮২৩ ঘ.