২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক রিকশাচালকের ঘুষিতে অপর চালক নিহত

রাজধানীর জগন্নাথ হলের সামনে এক রিকশাচালকের ঘুষিতে অপর এক রিকশাচালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)¬- রাজধানীর জগন্নাথ হলের সামনে এক রিকশাচালকের ঘুষিতে অপর এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সুজা মিয়া (৩২)। অভিযুক্ত রিকশাচালেকর নাম বাচ্চু সর্দার। বাচ্চু সর্দার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, ওই সময় সুজার সঙ্গে তার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তিনি সুজাকে একটি ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। বাচ্চু সুজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক হাতে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মির্জা বদরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ বাচ্চু সর্দারকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৫৩৭ ঘ.