মানিকগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের শিবালয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শিবালয় থানার ওসি মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে শিবালয় ইউনিয়নের এলাচিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের জুরান মোল্লার ছেলে ইছহাক মোল্লা (৫৮) ও দাশকান্দি গ্রামের আলীমুদ্দিনের ছেলে মো. বিশা (৫০)।
ওসি রেজাউল করিম বলেন, ইছহাক সকাল ৬ টায় গ্রামের খালে মাছ ধরতে গিয়ে জেনারেটরের তারে জড়িয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে বিশাও বিদুতস্পৃষ্ট হন। এতে তাদের দুজনেরই মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৩৫৫ ঘ.
bdnews24