২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে হাতির পায়ের নিচে পড়ে বৃদ্ধের মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে শমেদ আলী (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

রাঙামাটি, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে শমেদ আলী (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে দুর্গম পাহাড়ি এলাকা গুলশাখালী ইউনিয়নের রহমতপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে লংগদু থানার ওসি রেজাউল হক জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাদ্যের সন্ধানে এক পাল বন্য হাতি রহমতপুর গ্রামে ঢুকে পড়ে। তখন গ্রামের লোকজন মশাল ও লাঠিসোঁটা নিয়ে হাতি তাড়াতে যায়। ওই সময় হাতির পায়ে পিষ্ট হয়ে শমেদ মারা যান। হাতির পাল পালিয়ে যাওয়ার পর গ্রামবাসী শমেদের মৃতদেহ উদ্ধার করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ নিয়ে আসে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৮ ঘ.