২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে জয়পুরহাট কলেজে বন্ধ ঘোষণা

আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

জয়পুরহাট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ সংঘর্ষের পর আগামী ৩১জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করের কর্তৃপক্ষ। আহতদের মধ্যে আহতদের মধ্যে হাসান, তৌফিকুর ও শাহদৎ এর অবস্থা আশংকাজনক। তাদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কলেজেন অধ্যক্ষ। তবে তাদের বিস্তারিতভাবে পরিচয় পাওয়া যায়নি। কলেজের অধ্যক্ষ প্রফেসর একরামুল হক জানান, দুপুরে ফুটবল খেলা চলাকালে হঠাৎ করেই ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬০০ ঘ.