২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ২ দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

শেরপুরের সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবার চর বাজারে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫ পুলিশসহ ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

শেরপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবার চর বাজারে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫ পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮ রাউন্ড শটগানের গুলি ছোড়ে এবং ১১ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে বলে সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাইফুদ্দিন শিকদার জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ডুবারচরী গ্রামের দুই দল গ্রামবাসীর মধ্যে এ সংষর্ঘ শুরু হয়। বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩৬ ঘ.