২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে র‌্যাব পরিচয়ে ছিনতাই

ঝালকাঠীর সদর উপজেলার বেড়পাশা এলাকায় রাজাপুর-ঝালকাঠী সড়কে র‌্যাব পরিচয় দিয়ে ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 08:11 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঝালকাঠী, জুলাই ২৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর সদর উপজেলার বেড়পাশা এলাকায় রাজাপুর-ঝালকাঠী সড়কে র‌্যাব পরিচয় দিয়ে ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। ছিনতাই ও শারিরিক নির্যাতনের শিকার রাজাপুর উপজেলার সাকরাইল গ্রামের বাসিন্দা মো. মোশারেফ হাওলাদার (৬২) বুধবার রাতে সদর থানায় একটি মামলা করেন। সদর থানার পরিদর্শক তদন্ত (ওসি তদন্ত) মো. শাহাবুদ্দিন জানান, মামলাটি তদন্তাধীন আছে। এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোনো সুদিদিষ্ট ক্লু এখনও বলা যাচ্ছে না।” বরিশাল র‌্যাব-৮এর উপ-পরিদর্শক (ডিএডি) মো. হায়দার বিডিনিউজ টোয়েন্টিয়োর ডটকমকে জানান, র‌্যাবের একটি দল ঘটনাটি অনুসন্ধান করছে। মামলায় মোশারেফ অভিযোগ করেন, ব্যাংক থেকে মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে অটোরিকশায় করে গ্রামের বাড়ি যাওয়ার পথে বুধবার দুপুর দেড়টার দিকে একটি সাদা মাইক্রোবাস তাদের বাহনবারী অটোরিকাশটি গতিরোধ করে। মাইক্রোবাস থেকে সাদা পোশাকধারী এক ব্যক্তি এসে ‘র‌্যাব ডেকেছে’ বলে তাকে ধারে নিয়ে মাইক্রোবাসে ওঠায়। সেখানে র‌্যাবের কালো পোশাক পরা দু’জন তার চোখ ও হাত-পা বেঁধে তার আশি হাজার পাঁচশত টাকা নিয়ে নেয়। তাকে মারধর করে পরে ঝালকাঠীর আগড়পাশা এলাকায় একটি ডোবার পাশে নামিয়ে মাইক্রোবাস নিয়ে চলে যায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০৮ ঘ.