২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাফ ‘খুনি’ আটক: বক্তব্য প্রত্যাহার ব্যবসায়ীর

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ মোহাম্মদ আল আলীর হত্যাকারী দাবি করে গোয়েন্দা পুলিশের চার ব্যক্তির গ্রেপ্তারের সংবাদ থেকে মতামত প্রত্যাহার করে নিয়েছেন অস্ত্র ব্যবসায়ী নাসির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ মোহাম্মদ আল আলীর হত্যাকারী দাবি করে গোয়েন্দা পুলিশের চার ব্যক্তির গ্রেপ্তারের সংবাদ থেকে মতামত প্রত্যাহার করে নিয়েছেন অস্ত্র ব্যবসায়ী নাসির আহমেদ। বাংলাদেশ আর্মস ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক চিঠিতে বলেন, “ব্যক্তিগত পরিচয়ের সূত্রে কথোপকথনের কারণে আমার ধারণার কথা ওই প্রতিবেদককে বলেছি মাত্র। সংবাদপত্রে প্রকাশের জন্য তা বলিনি। আমি কোনোভাবেই অপরাধী শনাক্তকরণের অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে মত দেইনি। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় আমি ওই সংবাদ থেকে আমার নামে দেওয়া মন্তব্য প্রত্যাহার করে নিলাম।” প্রসঙ্গত, নাসিরকে উদ্ধৃত করে ওইদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরে বলা হয়, গুলির মাথার অংশ দিয়ে কোনো ভাবেই প্রমাণ করা সম্ভব নয় এটা কোন অস্ত্র দিয়ে বেরিয়েছে। বের হয়ে যাওয়ার পর গুলির মাথায় যে দাগ থাকে তা সব গুলোতেই থাকে। আর চার মাস পর এটা প্রমাণ করা যায় না যে এই অস্ত্র দিয়েই গুলিটি করা হয়েছে। পুলিশের দাবি, অস্ত্র ও গুলি উদ্ধারের সূত্র ধরে খালাফের চার হত্যাকারীকে গ্রেপ্তার করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/২০৪০ ঘ.