শাহজালাল বিশ্ববিদ্যালয়, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী নভেম্বর।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, আগামী ১৭ অথবা ২৪ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার ডিন কমিটির বৈঠকে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার এ তারিখ নির্ধারিত হয়েছে।
আগামী ৫ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার পর ভর্তির পরিপূর্ণ নিয়ম-নীতি ঘোষণা করা হবে বলে জানান ভারপ্রাপ্ত উপাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৪ ঘ.
bdnews24