২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

চাঁদপুর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাভোগ করতে হবে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোতাহির আলী এই রায় দেন। দণ্ডিতরা হলেন বাবুল শেখ, আবদুল কাদের ভুট্টো ও ইউসুফ শেখ। বাবুল ও ইউসুফের বাড়ি চাঁদপুর সদরের দক্ষিণ বাগাদী এবং কাদেরের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার শেখদী এলাকায়। মামলার বরাত দিয়ে চাঁদপুরের অতিরিক্ত পিপি মো. সাইয়েদুল ইসলাম বলেন, ২০০১ সালের ৮ জানুয়ারি সন্ধ্যায় শহরের কোড়ালিয়া রোডে মো. আমিন (২০) নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন লোক। পরদিন সদরের বাগাদী ইউনিয়নের পক্ষিদিয়া গ্রামের শফিক আখনের বাগানে আমিনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় আমিনের মা মোসাম্মৎ জাহানারা বেগম বাদী হয়ে ওইদিনই (৯ জানুয়ারি) চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৯ ঘ.