টাঙ্গাইল, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটিকম)- মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মির্জাপুরের গোড়াইল এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এই বৃদ্ধা মারা যান বলে তার এক স্বজন জানিয়েছেন।
নিহত সখিনা বেগম (৭০) মির্জাপুর পৌর এলাকার পোস্টকামুরীর মৃত মজিবর ড্রাইভারের স্ত্রী।
মির্জাপুর রেলওয়ের স্টেশন মাস্টার ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনে কাটা পড়ে একজন মারা যাওয়ার কথা শুনেছেন।
“তবে তার মৃতদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। ”
মির্জাপুর পৌরসভার কাউন্সিলর রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত সখিনা তার চাচি।
তারা লাশ এনে দাফনের ব্যবস্থা করছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১৭ ঘ.
bdnews24