২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র পুরস্কার পেতে ৩০ অগাস্টের মধ্যে আবেদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হতে চলচ্চিত্র প্রযোজকদের আগামী ৩০ অগাস্টের মধ্যে সরকার গঠিত বিচারক (জুরি) বোর্ডের কাছে আবেদন জমা দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হতে চলচ্চিত্র প্রযোজকদের আগামী ৩০ অগাস্টের মধ্যে সরকার গঠিত বিচারক (জুরি) বোর্ডের কাছে আবেদন জমা দিতে হবে। এজন্য সরকার নির্ধারিত আবেদনপত্র আগামী ১ অগাস্ট থেকে বিতরণ করা হবে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং বোর্ডের ওয়েবসাইট www.fcb-bd.org থেকেও এ আবেদনপত্র সংগ্রহ করা যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে সরকারের গঠিত বিচারক বোর্ডের প্রথম সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়েছে বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বোর্ডের সভাপতি হাফিজুর রহমান। ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে সরকার সম্প্রতি ১৩ সদস্যের বিচারক বোর্ড গঠন করে। এ বিচারক বোর্ডে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য-সচিব করা হয়। বোর্ড আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার যোগ্যতাসম্পন্ন শিল্পী, কুশলী ও চলচ্চিত্রের নামের সুপারিশ দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১১৫ ঘ.