২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরেলগঞ্জে শিকার করা হরিণ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সুন্দরবন সংলগ্ন এক বাড়ি থেকে সোমবার একটি শিকার করা হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

বাগেরহাট, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সুন্দরবন সংলগ্ন এক বাড়ি থেকে সোমবার একটি শিকার করা হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। এ সময় ওই বাড়ির নারীদের বাধার কারণে শিকারিকে আটক করা যায়নি বলে বনকর্মীরা অভিযোগ করেন। এ ঘটনায় সুন্দরবন সংলগ্ন আমুরবুনিয়া গ্রামের ওই বাড়ির মালিক মো. মুস্তফা হাওলাদারসহ তিন জনের নামে মঙ্গলবার বন আইনে একটি মামলা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ৮টার দিকে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া ক্যাম্পের বনকর্মীরা কয়েকটি গুলির শব্দ শোনেন। এর সূত্র ধরে বন সংলগ্ন আমুরবুনিয়া গ্রামে গিয়ে এলাকাবাসীর কাছে জানতে পারেন মো. মুস্তফা হাওলাদার হরিণ শিকার করেছেন। বন কর্মকর্তা বলেন, কিন্তু তার বাড়ি ঢুকতে চাইলে বাড়ির কয়েকজন মহিলা তাদের ঢুকতে বাধা দেন এবং সময় ক্ষেপন করতে থাকেন। এই ফাঁকে বাড়ির পেছন দিয়ে মুস্তফাসহ অন্যরা পালিয়ে যান, বলেন মিহির কান্তি দো। তিনি আরো জানান, পরে রাত ১০টার দিকে বনকর্মীরা জিউধরা পুলিশ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় আবার ওই বাড়িতে তল্লাশি করেন এবং একটি ঘরের ভেতর থেকে গুলিবিদ্ধ একটি মৃত হরিণ উদ্ধার করেন। প্রায় এক মন ওজনের এই হরিণটির শরীরে তিনটি গুলির চি‎হ্ন পাওয়া যায় বলে তিনি জানান। এই ঘটনায় আমুরবুনিয়া ক্যাম্পের ফরেস্টার মশিউর রহমান বাদী হয়ে বন আইনে বাগেরহাট বন আদালতে তিন জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৭ ঘ.