২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৭ দিনের কারাদন্ড

কিশোরী মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে বরগুনা সদর উপজেলার গাজী মাহামুদ গ্রামের রাজা মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

বরগুনা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরী মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে বরগুনা সদর উপজেলার গাজী মাহামুদ গ্রামের রাজা মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালতে এ সাজা দেন। রাজা মিয়া তার মেয়ে বিএনএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী খাদিজা বেগমকে (১৩) গত ২৮ জুন পাথরঘাটা উপজেলার নিজ লাঠিমারা গ্রামের আবদুল আউয়ালের সঙ্গে বিয়ে দেন। আদালতের কাছের মেয়ের বয়স বাড়িয়ে ১৯ বছর দেখিয়ে বিয়ে দেওয়ায় কথা স্বীকার করেন রাজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২৩ ঘ.