রাজবাড়ী , জুলাই, ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার হাইওয়ে ব্রিজের অদূরে এক ইটভাটার পাশ থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশের উদ্ধারকৃত লাশের পরনে নীল রঙের লুঙ্গি এবং সাদা চেক সার্ট পাওয়া যায়। তার বয়স আনুমানিক ৪০ বছর।
গোয়ালন্দ ঘাট থানার এএসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাহীন খান জানান, থানায় সুরতহাল করে লাশটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
“একটি গামছার ওপর শোয়ানো অবস্থায় উদ্ধার করা এ লাশের গায়ে সুরাতহালের সময় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।”
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২০৪ ঘ.
bdnews24