ঝিনাইদহ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলার এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার সকালে শংকরহুদা গ্রামের কানাপুকুরিয়া মাঠ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে জোকা গ্রামে ইব্রাহিম বিশ্বাসের ছেলে ফুলজার বিশ্বাস (৩৮) নিহত হন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, সোমবার বিকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
মঙ্গলবার সকালে চাষিরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখে পুলিশকে খবর দেয়।
“গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।”
পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২৪ ঘ.
bdnews24