২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে যুবক খুন

রাজধানীর মহাখালীর নিকেতন এলাকায় সোমবার রাতে ছুরিকাঘাতে এক বৈদ্যুতিক মিস্ত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 06:09 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীর নিকেতন এলাকায় সোমবার রাতে ছুরিকাঘাতে এক বৈদ্যুতিক মিস্ত্রী নিহত হয়েছেন। স্বজনরা জানিয়েছেন, নিহত মো. আলাল (২০) মহাখালীর সাততলা বস্তি এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর। আলালের বাবা মো. আনিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে নিকেতনের ৫ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে চলে যায়। তিনি এবং তার বড়ছেলে দুলাল রাত ১১টায় আলালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। কী কারণে কিংবা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানাতে পারেননি আলালের বাবা। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢাকেম) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতে বুকের মাঝখানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/২৩৪০ ঘ.