২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

নারায়ণগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সড়ক অবরোধ করেছে। অবরোধের কারণে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গোদনাইল দুই নম্বর বাসস্ট্যান্ডের পাশে র‌্যাক ডিজাইন নামের এই পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে মালিকপক্ষের কাছ থেকে বুধবার বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, বিকাল ৪টার দিকে শ্রমিকরা কারখানা থেকে রাস্তায় নেমে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মালিকপক্ষের আশ্বাসে বিকাল সাড়ে ৪টায় অবরোধ তুলে নেন। কারখানার শ্রমিক মনির হোসেন ও আফজাল বলেন, সোমবার সকালে তাদের দুই মাসের বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২১৩৮ ঘ.