২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

বিচারপতি, কূটনীতিক এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি, কূটনীতিক এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সোমবার প্রধানমন্ত্রী এই ইফতারের আয়োজন করেন। ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, চীন, সৌদি আবর, ফ্রান্স, শ্রীলংকা, মালদ্বীপসহ বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মূল টেবিলে বসে ইফতার করেন প্রধান বিচারপতি, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান পুলিশের মহাপরিদর্শক এবং জাতীয় সংসদের উপনেতা। এই ইফতারে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চ আদালতের বিচারপতি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, প্রধান নির্বাচন কমিশনার, অ্যাটর্নি জেনারেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, সচিব, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বাংলাদেশ চ্চলচিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে সবার সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে শনিবার এতিম ও প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের নিয়ে প্রথম রোজার ইফতার করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১০৩ ঘ.