২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গরু ব্যবসায়ীকে এখনো ফেরত দেয়নি বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কিসামত নিজ্জমা সীমান্তে আটক দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে সোমবারও ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী- বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

লালমনিরহাট, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কিসামত নিজ্জমা সীমান্তে আটক দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে সোমবারও ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী- বিএসএফ। লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খাঁন মোহাম্মদ সালেহ উদ্দিন জানান, আটক দুই বাংলাদেশিকে ফেরত চেয়ে বিজিবি’র পক্ষ থেকে রোববার ও সোমবার একাধিকবার পতাকা বৈঠকের আহবান জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিএসএফ। আটক দুইজন হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্ত এলাকার আজিজার রহমানের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও একই ইউনিয়নের বেলেরবাড়ি এলাকার প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৩৭)। বিজিবি সূত্র ও এলাকাবাসী জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত ফাঁড়ির কিসামত নিজ্জমা সীমান্তের ৮৫৪ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের সীমান্ত এলাকা দিয়ে রোববার ভোররাতে কয়েকজন গরু ব্যবসায়ী লাইনম্যান কমিজ উদ্দিনের নেতৃত্বে গরু পার করছিল। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ির রানীনগর-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের একটি টহলদল তাদের ঘেরাও করে। অন্যরা পালিয়ে গেলেও ওই দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় বিএসএফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮২৯ ঘ.