চুয়াডাঙ্গা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের এক পেশকারকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত মাসুদুজ্জামান অতিরিক্ত জেলা জজ (১) আদালতের পেশকার বলে জানিয়েছেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইফতিখার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাসুদুজ্জামানের বিরুদ্ধে একটি মামলায় নগদ ২৬ লাখ টাকা ঘুষ নেওয়ার একটি অভিযোগ পাওয়ার পর তার অনুলিপি আইনমন্ত্রী, আইন সচিব ও প্রধান বিচারপতির কাছে পাঠান জেলা জজ কেজি মোস্তফা।
ইফতিখার বলেন, “প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে ১৯ জুলাই জেলা জজ এই বরখাস্তের আদেশ দেন। ২২ জুলাই রোববার থেকে তা কার্যকর হয়।”
এ ব্যাপারে মাসুদুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৭১৬ ঘ.
bdnews24