বগুড়া, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্ত-ার পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় এ দুঘর্টনায় আরো ১০জন আহত হয়েছেন। তাদের নন্দীগ্রাম থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নিহতরা হচ্ছেন- সিংড়া উপজেলার শুকাট ইউনিয়নের সমজান আলী (৫০) ও একই উপজেলার কুড়িপাকি ইউনিয়নের আশরাফ আলী (৫৫)।
নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক আমিনুর রহমান জানান, নাটোর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক।
রাস্তার পাশে খাদে বাসটি পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ১০ বাসযাত্রী আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ ১৩৫৯ ঘ.
bdnews24