চাঁদপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মুতাহির আলী এই রায় দেন।
দণ্ডিত আবদুল খালেক (৬০) চাঁদপুরের কচুয়া উপজেলার বড়দৈল গ্রামের প্রয়াত সফরী আলীর ছেলে।
জেলার অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০০১ সালের ২৫ নভেম্বর কচুয়ার বড়দৈল গ্রামে জমির নিয়ে বিরোধের জের ধরে সানোয়ারা বেগম ও তার পরিবারের লোকজনকে আসামি খালেক ও তার লোকজন মারধর করে। পরদিন সানোয়ারা বেগমের মৃত্যু হয়।
ওই ঘটনায় সানোয়ারার স্বামী আবু তাহের বাদী হয়ে কচুয়া থানায় নয়জনকে জনকে আসামি করে মামলা করেন। অপর আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৫ ঘ.
bdnews24