চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং এলাকায় তারাবি নামাজ পড়তে মসজিদে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মো. বাপ্পি (১০) ডবলমুরিং থানার সুপারি পাড়া এলাকার বাসিন্দা মো. কেরামত আলীর ছেলে।
রোববার রাতে ওই এলাকার স্থানীয় মসজিদে তারাবি নামাজ পড়তে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্য ও উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১০টার দিকে কয়েক জন মুসল্লি ওই শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪২৫ ঘ.
bdnews24