২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ধোপপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত হাবিল উদ্দিন (২৭) শিবগঞ্জের শিবনারায়নপুর গ্রামের মিয়াজ উদ্দীনের ছেলে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, সোনা মসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক ধোপপুকুর এলাকায় সাইকেল আরোহী হাবিলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪৫ ঘ.