২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাছের গুদামে আগুন

চট্টগ্রামে একটি মাছের গুদামে অগ্নিকাণ্ডে গুদামের ছয়টি কক্ষে রাখা মাছ এবং মাছ রাখার সরঞ্জাম পুরোপুরি পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি মাছের গুদামে অগ্নিকাণ্ডে গুদামের ছয়টি কক্ষে রাখা মাছ এবং মাছ রাখার সরঞ্জাম পুরোপুরি পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালী থানার ফিশারিজঘাটে ফরিদুল আলমের মালিকানাধীন গুদামে এ অগ্নিকাণ্ড হয় বলে দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। দমকল বাহিনীর নন্দনকানন কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তা শরফুল আহসান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকার ইকবাল রোডের একটি বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সুত্রপাত হয়। “আগুনে ওই গুদামের ছয়টি কক্ষের মাছ এবং মাছ রাখার বিভিন্ন পাত্র ও সরঞ্জামসহ আনুমানিক তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে,” বলেন তিনি। দমকল বাহিনীর কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৯২৮ ঘ.