২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞানপার্টির ১০ সদস্য গ্রেপ্তার

অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে দশ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে দশ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুুলিশ। বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন, গিয়াসউদ্দিন হাওলাদার (৫০), বোরহান শেখ (৪০), রাফিজ (৩৫), মিন্টু শিকাদার (৩০), শফিকুল (২৭) আব্দুস সালাম (৪৫), জাফর শেখ (৫০), জাহাঙ্গীর (৩৫), শহিদুল (৩৬), ও মিল্টন শিকদার (২৯)। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মিন্টু রোড পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস সেন্টারের এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম জানান, রমজান আসলেই অজ্ঞান পার্টির সদস্যের তৎপরতা বেড়ে যায়। সেদিক লক্ষ রেখে গোয়েন্দা পুলিশও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অজ্ঞান করার নানা উপকরণ পাওয়া গেছে বলে তিনি জানান। তিনি বলেন, এ চক্রটি বাসে আচার ও বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করে যাত্রীদের বিভিন্ন কৌশলে খাওয়ায় এবং পরে যাত্রী অচেতন হলে তার সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৬৫৪ ঘ.