চাঁদপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ২৫টির বেশি গ্রামের মুসলিম বাসিন্দা শুক্রবার থেকে রোজা শুরু করবেন।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাইয়ের বড় ছেলে মাওলানা মোহাম্মদ আরিফ উল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার থেকে রোজা পালনের সব ধরনের প্রস্তুতি নিয়েছেন পাঁচ উপজেলার ২৫টির বেশি গ্রামের মুসল্লি।
সৌদিআরবের সঙ্গে মিল রেখে দীর্ঘসময় ধরে এসব গ্রামের মুসুল্লিরা রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পালন করে আসছে বলে জানান মাওলানা আরিফ উল্যা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২০৬ ঘ.
bdnews24