ঝিনাইদহ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের বারোবাজার রেল স্টেশনে মহানন্দা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় বলে জানান মোবারকগঞ্জ রেলওয়ের সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন।
এ দুর্ঘটনার কারণে খুলনা-পোড়াদহ সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দেলওয়ার হোসেন বলেন, “দুর্ঘটনাস্থলের দুই পাশে ট্রেন এসে দাঁড়িয়ে আছে। রাতের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”
মেইন লাইনে ওঠার সময় গতি বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২০৫২ ঘ.
bdnews24