ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের তারিখ নির্ধারণে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার থেকে রমজান মাস শুরু হবে, অর্থাৎ রোজা রাখতে শুরু করবে ধর্মপ্রাণ মুসলিমরা।
সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠেয় এই বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়া।
শুক্রবার বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ০২-৯৫৬৩৩৯৭ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে চাঁদ দেখা কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৯৫১ ঘ.
bdnews24