২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হিজবুত তাওহীদের তিন সদস্য আটক

প্রচারণা চালানোর সময় বরিশালে তিন হিযবুত তাওহীদের সদস্যকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

বরিশাল, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচারণা চালানোর সময় বরিশালে তিন হিযবুত তাওহীদের সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে র‌্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আটকৃতরা হলেন- গৌরনদীর সাকোকাঠি গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইফুল ইসলাম (১৯), মো. হারুন খানের ছেলে মো. হাসান খান (১৮) ও মো. মফছের আলী খানের ছেলে মো. আসলাম খান (১৯)। র‌্যারে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় প্রচারণা চালানোর সময় র‌্যাবের একটি টহল দল তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছূ বই, সিডি ও লিফলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯০৪ ঘ.